হোম > জাতীয়

আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়ার পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান

বাসস, ঢাকা  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে আন্তর্জাতিক নারী দিবসের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছবি: বাসস

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাইমা রহমান আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরও পাঁচজনকে তাঁদের দৃঢ়তা ও অর্জনের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন—এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক কর্মরত: সংসদে বিজ্ঞান মন্ত্রী

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল বরখাস্ত

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নেই: জাহেদ উর রহমান

ভুল দুই প্রশ্নের পূর্ণমান পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে: সংস্কৃতিমন্ত্রী

ছয় স্টার্টআপকে অনুদান সরকারের, প্রতিনিধিদের হাতে চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জনের মৃত্যু