হোম > জাতীয়

গায়ের জোরে আইনের বাইরে কাজ করবেন না—ফিলিং স্টেশনে হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদরের একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং এ ধরনের মব সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।

আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ‘নেহা নদী’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রলপাম্প ভেঙে দিলে। কেন? তারা তেল দিতে চায় নাই। তো ভাই, তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদের বলো। পাম্প ভাঙলে কেন? মব আমরা তৈরি করতে দেব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’

এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি এসপি সাহেবকে ধন্যবাদ দিই যে ওই রাত্রে সাতজনকে উনি গ্রেপ্তার করেছেন। সুতরাং সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেব না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অবস্থিত মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে হামলার ঘটনা ঘটে। পাম্প কর্তৃপক্ষ জানায়, ওই রাতে জ্বালানি নিতে পাম্পের সামনে ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। রাত ১১টার দিকে সিরিয়াল নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে ১৭টি সমঝোতা স্মারক সই

বেনজীরকে ফেরানোর বিষয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ: লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

মাদকের অর্থে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

জুলাইয়ে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ মাদকবিরোধী দিবস: মাদক ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার চিন্তা