হোম > জাতীয়

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বনানী কবরস্থানে ১৫ বছর মেয়াদি কবরের জন্য এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম এমপিদের প্রশ্নের জবাব দেন।

মন্ত্রী বলেন, বনানী কবরস্থানের দুই-তৃতীয়াংশ সাধারণ এলাকা। এই এলাকায় কবর দিতে ৫০০ টাকা খরচ হয়। ওই কবর দুই বছর স্থায়ী থাকে। অপর দিকে সংরক্ষিত এলাকায় ১৫ বছর ও ২৫ বছর দুই মেয়াদে কবর দেওয়ার সুযোগ রয়েছে। ১৫ বছর মেয়াদি কবরের জন্য ১ কোটি ও ২৫ বছর মেয়াদি কবরের জন্য দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শহরের ধনী-গরিব সবার কবর নিশ্চিতের জন্য ও কবর সংরক্ষণে নগরবাসীকে নিরুৎসাহিত করতে এ ধরনের ফি নির্ধারণ করা হয়েছে। যাতে কবরস্থানের জায়গা দিন দিন সংকুচিত না হয়ে যায়।

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার