হোম > জাতীয়

প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা বর্জন করলেন বিএনপিপন্থী আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের অভিযোগ, তাঁদের আগে দাওয়াত দেওয়া হয়নি। এ জন্য তাঁরা অনুষ্ঠান বর্জন করে সংবাদ সম্মেলন করবেন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হলে বিএনপিপন্থী আইনজীবীদের দু-একজন ছাড়া কাউকে দেখা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আগে দাওয়াত না দিয়ে অবজ্ঞা করা হয়েছে। তাই এর প্রতিবাদে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ না করে সংবাদ সম্মেলন করব।’ 

উল্লেখ, প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ। আর অবকাশে বসবেন না আপিল বিভাগ। এ ছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের। এ জন্য রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 

পশুরোগ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর যৌথ উদ্যোগ

বাংলাদেশ এখন ভ্রমণের জন্য নিরাপদ: ট্রাম্পের বিশেষ দূত

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হবে: ট্রাম্পের বিশেষ দূত

আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এআই ব্যবহারে সরকারি গোপন তথ্য ফাঁস হচ্ছে কি না, সতর্ক থাকার আহ্বান

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

রানিং স্টাফদের বিক্ষোভে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ পশ্চিমাঞ্চলের ৯ ট্রেন বিলম্ব

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

লাইসেন্সধারী রিক্রুটিং প্রতিষ্ঠানের বড় অংশই অনিয়মে জড়িত: প্রতিমন্ত্রী নুরুল হক