প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব, সহকারী কমিশনার/সচিব হিসেবে পদায়িত প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী ইয়োফাসের (YOFAS) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইয়োফাসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (এপিডি উইং) মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম (জয়)।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের এই নতুন পথচলায় মূলমন্ত্র হিসেবে কাজ করবে।’
এই কমিটি সারা দেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তাদের প্রত্যাশা।