হোম > জাতীয়

গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সুযোগ ও স্বাধীনতা দিতে হবে। মিডিয়াকে যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, রাষ্ট্র তত বেশি জবাবদিহির মধ্যে আসবে।

আজ শুক্রবার বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফিল ও স্বজন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে এখনো গণমাধ্যম যুক্ত হতে পারিনি। তাই বর্তমান পরিস্থিতির সঙ্গে সাংবাদিকেরা সংকটে পড়ে গেছেন। প্রযুক্তির বিকাশের সঙ্গে সাংবাদিকদের খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে।

মন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সুযোগ এবং স্বাধীনতা দিতে হবে। মিডিয়াকে যত স্বাধীনতা দেওয়া হবে তত রাষ্ট্র জবাবদিহিতায় পড়বে। গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না। তাদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে।

সাংবাদিকদের অন্তত ডাল-ভাত খেতে দিতে হবে উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড বাস্তবায়নের চেষ্টা চলছে।

সাংবাদিকতার সংজ্ঞা সাংবাদিকদের নির্ধারণ করতে হবে। সুযোগ-সুবিধা রাষ্ট্রীয়ভাবে যা আছে তার প্রস্তাবনাও সাংবাদিকেরা করবেন। আর স্বাধীনতা নিশ্চিত করবে রাষ্ট্র।

বরিশাল প্রেসক্লাব সভাপতি আসিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

প্রথম বরিশাল সফরে গৌরনদীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির

বরিশালের পথে প্রধানমন্ত্রী

দক্ষিণে কমে উত্তরে বাড়ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়ানোর সুপারিশ দিতে কমিটি

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে দাফন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদের শোক

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে