হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার নেতৃত্বে সচিব সভা বুধবার

উবায়দুল্লাহ বাদল, ঢাকা

প্রথমবারের মতো সরকারের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা, সঙ্গে থাকবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

আজ রোববার সব সচিবকে চিঠি দিয়ে সভায় উপস্থিত থাকার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সচিবালয় সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া বিবিধে দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকার প্রধান। 

একাধিক সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে। 

এ ছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত নেওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা। 

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সরকারপ্রধান।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া