হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য তারিখ ঠিক করে দেন। এর আগে ৭ অক্টোবর থেকে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মাহবুব উল আলম হানিফ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।

গত বছরের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আর ২৫ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ। ৮ ডিসেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ এই চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

ইংলিশ মিডিয়াম ও কারিগরিতে কোরআন-হাদিস শিক্ষা বাধ্যতামূলক করতে নোটিশ

তদন্তের জন্য আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদার

জাফর ইকবালসহ ৫ আসামিকে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন

খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজি: ডিজিএফআইয়ের ২ সদস্যের বিচার হবে সেনা আইনে

রিয়াদ বিমানবন্দর থেকে কাল ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

৫ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: টেলিযোগাযোগমন্ত্রী