হোম > জাতীয়

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ডিজি আবু সুফিয়ান

আজকের পত্রিকা ডেস্ক­

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু সুফিয়ান। ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু সুফিয়ান। গতকাল মঙ্গলবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, আবু সুফিয়ান টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুসারে, বর্তমান মহাপরিচালক ডা. রেয়াজুল হক জসিমকে আগামী ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।

আজ বুধবার রাতে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের গণযোগাযোগ কর্মকর্তা মো. সামছুল আলম আজকের পত্রিকাকে জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ৩০ ডিসেম্বর অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

আবু সুফিয়ানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। তিনি ১৯৯৯ সালে ১৯ তম বিসিএসে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পান।

শিক্ষাজীবনে তিনি জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন অর্জন করেন। ১৯৯১ সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৫টি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন