হোম > জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নথি সরানোর চেষ্টা, অভিযোগ ২ আইনজীবীর  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি সরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দুই আইনজীবী। সেই সঙ্গে এগুলো আটক করা হয়েছে বলেও জানান তারা। তারা আসামিপক্ষে (ডিফেন্স কাউন্সেল) আইনজীবী হিসেবে রয়েছেন। দুই আইনজীবী হলেন গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

তবে প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সব নথি তালা দিয়ে রাখা হয়েছে।’

আইনজীবী গাজী এম এইচ তামিম আজ সোমবার সাবাদিকদের বলেন, আমরা আজকে সকালে খবর পেলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট সরানো হচ্ছে। আমি এবং আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে গিয়ে জানতে পারলাম এ রকম কিছু ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের থামালাম এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে এসেছি। বলেছি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নথি বের হবে না বা ঢুকবে না।

আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ধানমণ্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে। কোনো কর্মকর্তা যেন কোনো কিছু নিতে না পরে। এটা সরকারের কাছে আমাদের দাবি।

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

খাদ্য বান্ধব কর্মসূচি : ৫৫ লাখ কার্ডধারী পাবেন ১৫ টাকায় ৩০ কেজি চাল

শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত: শিক্ষার্থীদের জন্য বাস চালুর উদ্যোগ ঢাকাসহ বড় শহরে

জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে স্মরণসভা

জিডিপিতে ৬–৭ শতাংশ অবদান নিশ্চিতে ১,৪৯৮ পর্যটন আকর্ষণের মাস্টারপ্ল্যান সরকারের

মিয়ানমার থেকে গ্যাস আনতে চায় সরকার

মৃত্যুর আগে জবানবন্দিতে যা বলেছিলেন ওসমান হাদি

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার করবে সরকার: মাহদী আমিন

যাত্রাবাড়ীর মামলাগুলো সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে, দ্রুতই তদন্ত শেষ হবে: চিফ প্রসিকিউটর

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ফায়ার সার্ভিসের ডিজি