হোম > জাতীয়

হজ নিবন্ধনের সময় বাড়ল ১৬ অক্টোবর পর্যন্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

হজ নিবন্ধনের সময় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৬ সালের হজে গমনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশে এই পত্রে বলা হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে হজে গমনে ইচ্ছুকদের নিবন্ধন করে তাঁদের হজ গমন নিশ্চিতের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়।

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দুর্বলতায় নীতিনির্ধারণে পরিপক্ব হতে পারেনি দেশ: তথ্যমন্ত্রী

আ.লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই: সংসদে পার্থ

যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর দেহাবশেষ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল আইনগুলো এখনো ঝুঁকিপূর্ণ, পুনর্মূল্যায়নের তাগিদ বিশিষ্টজনদের

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে সংসদে বিল

চা-শ্রমিকের ঘর থেকে ঢাবিতে, নিজের চোখে পৃথিবী দেখার লড়াইয়ে দৃষ্টিহীন হরিবল

অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা-রাজাকার নিয়ে ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা