হোম > জাতীয়

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি হিন্দু সম্প্রদায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংখ্যালঘু সুরক্ষা আইন ও মন্ত্রণালয়সহ দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ সোমবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ দাবি জানায় তারা। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে বিগত ২৪ বছরে দেশে তাদের ওপর হামলার শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। সেই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু সুরক্ষা মন্ত্রণালয়ের দাবি জানান তারা। 
 
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে দাবি করে বলেন, বিগত সময়ে তাঁরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উৎসব করতে পারেননি। দেশের কোথাও না কোথাও প্রতিমা ভাঙচুর করা হয়েছে। 
 
হিন্দু সম্প্রদায়ের দাবির সঙ্গে একমত প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, ‘ছুটি দিতে কোনো বাধা নেই। তবে ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমি কোনো ডিসিশন মেকার নই।’ 

ছুটি তিন দিন না হলেও অন্তত দুই দিন করা উচিত বলে তিনি মনে করেন।

তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের দল গোছান নিউ ফেস, নিউ অঙ্গীকার নিয়ে। আপনাদের কেউ নিষিদ্ধ করেনি। দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ব্যাড কালচার।’

১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে কি না, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের বিষয়।’

পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্টের চা-চক্র, সফরকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলছে মালে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া সংবাদ নয়, মতামত হতে পারে: তথ্যমন্ত্রী

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে

পোশাকশিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন

পদত্যাগ করলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন