হোম > জাতীয়

পরিচালক থেকে নির্বাহী পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

(ওপর থেকে বাঁয়ে) মো. সরোয়ার হোসেন ও মুহম্মদ বদিউজ্জামান দিদার। (নিচ থেকে বাঁয়ে) মো. সালাহ উদ্দিন ও মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তা পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁরা হলেন গভর্নর অফিসের পরিচালক মো. সরোয়ার হোসেন, ব্যাংক পরিদর্শন-৩ বিভাগের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, চট্টগ্রাম অফিসের পরিচালক মো. সালাহ উদ্দিন এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২-এর বিধান অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হবে বলে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. জবদুল ইসলামের সই করা অভ্যন্তরীণ অর্ডারে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনার মাধ্যমে ওই চার ব্যাংক কর্মকর্তার দপ্তর বণ্টন করা হবে।

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের ‘কিউআর কোড রিডার’ ফেরত চাইল ইসি

একনেকে ৩৪ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজসহ ৯ প্রকল্প অনুমোদন

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৯৬ বঞ্চিত প্রার্থী

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, মোটরসাইকেলেই ২৮ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতি

১৫ হাজার টিকিট কাটতে আধা ঘণ্টায় ৬০ লাখ হিট

ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্থানীয় নির্বাচন: প্রার্থিতায় লাগাম টানতে বাড়তে পারে জামানত

একনেক সভা আজ: উন্নয়ন প্রকল্পে আবার বড় ব্যয়ের চাপ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শপিং মল খোলা রাত ১০টা পর্যন্ত