হোম > জাতীয়

ট্রেনের ছাদে ভ্রমণে বিরত থাকতে অনুরোধ রেল মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

যাত্রীদের ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

যাত্রীসাধারণের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয় বলেছে, ‘ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মারাত্মক দুর্ঘটনা এমনকি প্রাণহানি ঘটতে পারে। তাই সম্মানিত যাত্রীসাধারণকে ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

এর আগে, গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়। স্থানীয় মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আরও দুই তরুণ।

আড়াই মাসে গ্রেপ্তার ১ লাখ ১৬ হাজার ৭২৫, উদ্ধার ২৪৩ আগ্নেয়াস্ত্র

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ-সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রণকক্ষ চালু

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

আদ্-দ্বীন হাসপাতাল আবার পরিদর্শন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের ওটিপি ও ব্যক্তিগত তথ্য না দেওয়ার সতর্কবার্তা

অতিবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে বাংলাদেশকে সৌদির সহযোগিতার আশ্বাস

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ, প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা উপদেষ্টা

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী