হোম > জাতীয়

আদালতসংক্রান্ত তথ্যে যেন বিভ্রান্তি না ছড়ায়: সাংবাদিকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতারা বুধবার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: আজকের পত্রিকা

আদালতসংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, আমি মনে করি আপনারা যারা আদালতকেন্দ্রিক রিপোর্টিং করেন, তাদের প্রত্যেকের একটা এক্সপার্টিজ গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা সেলফ সেন্সরশিপ করে থাকেন। আপনারা বুঝে গেছেন আদালতের কোনো কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু পাবলিকলি যাওয়া উচিত, কিংবা না।

আজ বুধবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৈঠকে এ অনুরোধ করেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন, তাঁদের একটা পেশাদারত্ব তৈরি হয়েছে। আমি মনে করি ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’

আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন–যাতে তিনি তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও কিছু সিনিয়র আইনজীবীকে তিনি বিষয়টি বলেছেন।

প্রধান বিচারপতিকে আবারও বিষয়টি জানানো হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারি আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন—সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ।

সবুজ ঢাকা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, ব্যয় হবে জুলাই যোদ্ধাদের চিকিৎসায়

এক দিনে মতামত চাওয়া ‘প্রহসনমূলক’, গুম আইন খসড়া পুনর্বিবেচনার দাবি টিআইবির

ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক ও বিশেষ সেলসহ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসির মৃত্যু

‘রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে নাজুক অবস্থানে গণমাধ্যম’

সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত

‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: টেলিযোগাযোগমন্ত্রী