হোম > জাতীয়

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিভুরঞ্জন সরকার ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। তাঁর পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সকাল ১০টার দিকে তাঁর বাবা সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। জিডিতে বলা হয়, আজকের পত্রিকার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি।

মানব পাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করবে আইওএম

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য সেবার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

৭ বছরে সড়কে প্রাণ হারিয়েছে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী

সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইনসের অতিরিক্ত ফ্লাইট স্থগিত, ৩৮ সংস্থাকে বেবিচকের চিঠি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে সিইসি

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে: আইএসপিআর