হোম > জাতীয়

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় শিল্পাঞ্চলে থাকবে বিজিবিও

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শিল্প এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ ও শ্রমিক অসন্তোষ মোকাবিলায় ২০১০ সালের ৩১ অক্টোবর যাত্রা শুরু করে শিল্প পুলিশ। পুলিশের বিশেষায়িত এই ইউনিটটি গঠনের বিষয়ে ২০০৯ সালে সংসদে পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার শিল্প এলাকায় মোতায়েন থাকবে চার ব্যাটালিয়ন বিজিবি সদস্য। আজ মঙ্গলবার একনেকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, আজকের বৈঠকে ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকার নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা।

এই নয়টি প্রকল্পের মধ্যে একটি হলো, ২৩৭ কোটি টাকা ব্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বর্ডার গার্ড বাংলাদেশ এর নব সৃজিত নারায়ণগঞ্জ (৬২ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ’।

বিজিবির জন্য যে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার ও আব্দুল্লাহপুর এলাকায় চারটি ব্যাটালিয়ন স্থাপন করা হবে।

সীমান্তরক্ষী বাহিনীর জন্য ঢাকার চারপাশে ব্যাটালিয়ন কেন–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন বলেন, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কুইক রেসপন্স টিম হিসেবে ব্যাটালিয়নগুলো কাজ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকল্পটির প্রস্তাব করা হয়েছিল। প্রকল্পটির চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালে জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

হানিট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী

২৭তম বিসিএস: বঞ্চিত আরও ৭৮ জনকে নিয়োগ