হোম > জাতীয়

লকডাউনে বাড়বে কঠোরতা, লাগবে মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।

হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।

লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।

ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

উচ্চ তাপমাত্রা এবং করণীয় নিয়ে ফায়ার সার্ভিসের নামে ছড়ানো বার্তাটি ভুয়া

মেধাভিত্তিক জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

গ্যাসচালিত পরিবহন অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

দূরপাল্লার বাসভাড়া নিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বোয়ালমারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী