হোম > জাতীয়

পাঁচ নারীকে রোকেয়া পদক দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী অধিকার প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও নারীর আর্থসামাজিক উন্নয়নের মতো বিষয়ে অবদান রাখায় এ বছর পাঁচ নারীকে প্রদান করা হচ্ছে ‘বেগম রোকেয়া পদক’। আজ বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। 

২০২২ সালের রোকেয়া পদকের জন্য মনোনীত পাঁচ নারী হলেন—নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখায় চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম অ্যাডভোকেট, নারী আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন, সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় নড়াইল জেলার ডক্টর আফরোজা পারভীন। পল্লি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঝিনাইদহ জেলার নাসিমা বেগম।

পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন। 

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি থাকছে। এর মধ্যে পাঁচ নারীকে দেওয়া হচ্ছে রোকেয়া পদক। 

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, থাকবে না দলীয় প্রতীক: সিইসি

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

ফের পেছাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বিলুপ্ত নয়, আরও সক্রিয় করা হচ্ছে র‍্যাবকে

দেশে এমএফএস অ্যাকাউন্ট ২৪ কোটি, লেনদেন দেড় ট্রিলিয়নের বেশি

ঈদযাত্রায় মোবাইল কোর্ট বাড়ছে ৬৯টি, অতিরিক্ত ভাড়ায় কঠোর নজরদারি: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে মামলার শিকার ২৮২ সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ