হোম > জীবনধারা > ভ্রমণ

আকাশপথে ভ্রমণে খেয়াল রাখুন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

এখন আমাদের দেশের অভ্যন্তরীণ রুটে আকাশপথে ভ্রমণের হার বেড়েছে অনেকখানি। যাঁরা প্রথম আকাশপথে ভ্রমণ করছেন, তাঁদের কিছু বিষয় মনে রাখা জরুরি।

  • বিমানবন্দরে আপনি চাইলেই ঢুকতে পারবেন না। তার জন্য রয়েছে বিশেষ নিয়মকানুন। সেগুলো মেনেই ঢুকতে হবে। সে জন্য নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে হবে।
  • সঠিক সময় বিমানবন্দরে পৌঁছাতে পারলে কোনো যাত্রীকে ছেড়ে যাবে না কোনো বিমান। কাজেই ওঠার জন্য ঠেলাঠেলি বা হুড়োহুড়ি করবেন না।
  • বিমান ওড়ার আগে বিমানবালা কিছু নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা দিয়ে থাকেন। সেগুলো খেয়াল করুন।
  • বিমান আকাশে ওড়া বা নামার সময় যেকোনো ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করা নিষেধ। এটি মেনে চলতে হবে। সে সময় মোবাইল ফোনে এয়ারপ্লেন মুড চালু করতে হবে বা বন্ধ রাখতে হবে মোবাইল ফোন কিংবা ট্যাব।
  • কোনো কারণে সিট পরিবর্তন করতে হলে তা বিমানবালাকে জানান। তাঁর পরামর্শেই কেবল সিট বদল করতে পারেন।
  • অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে সিট হেলানোর সময় পেছনের সিটের যাত্রীর বিষয় বিবেচনায় রাখুন। প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে নিন।

শ্রাবণে ঘুরে আসুন নিকলী-মিঠামইন হাওর

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে মুসলিম পর্যটন বাজার

ফিলিপাইনের সিকিহোর দ্বীপে

লোহিতসাগরের বুকে রূপকথার এক রাজ্য

বিদেশ ভ্রমণ ঝুঁকিমুক্ত করার শেষ প্রস্তুতি

চরম দাবদাহের মুখে ভ্রমণের নতুন প্রবণতা

পাহাড়ে গিয়ে কেন বারবার পথ হারাচ্ছে জেন-জি

মালয়েশিয়ার জোহর রাজ্যের খাবারদাবার

একক ভ্রমণকারীদের পছন্দের তালিকায় এশিয়ার ৩ দেশ

বর্ষায় ভ্রমণে যা রাখতে হবে সঙ্গে