হোম > জীবনধারা > ভ্রমণ

কারা পাচ্ছে পাকিস্তানের ভিসা সুবিধা

ফিচার ডেস্ক 

শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের ভিসা ফি ফ্রি করে দেওয়া হয়েছে ১২৬টি দেশের নাগরিকদের জন্য। আগে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হলেও এখন মাত্র ৩০টি প্রশ্নের উত্তর দিয়ে নির্দিষ্ট দেশগুলোর যে কেউ পেতে পারেন দেশটির ই-ভিসা।

এশিয়া মহাদেশের ৪৯টি দেশের মধ্যে ৩৩টি দেশকে এই সুবিধা দেওয়া হয়েছে। তবে ভারতকে এই সুবিধার বাইরে রেখেছে পাকিস্তান। এ ছাড়া আফ্রিকা মহাদেশের মিসর, ইথিওপিয়া, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কেনিয়া, মরক্কো, রুয়ান্ডা, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ৩৪টি দেশকে এ সুবিধা দিচ্ছে পাকিস্তান। এদিকে ইউরোপের যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ, রাশিয়া, নরওয়েসহ ৪৩টি দেশ এ সুবিধা ভোগ করতে পারবে। এই তালিকায় আরও রয়েছে উত্তর আমেরিকার ৬টি দেশ। সেগুলো হলো কানাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র। তালিকায় থাকা দক্ষিণ আমেরিকার দেশগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও পেরু। এ ছাড়া ওশেনিয়া মহাদেশের ২টি দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও এই সুবিধা দিয়েছে পাকিস্তান।

এখন থেকে পাকিস্তান ভ্রমণ ও ব্যবসা—উভয় কাজে বিনা মূল্যে নির্দিষ্ট দেশগুলোকে ৯০ দিনের ভিসা দেবে ২৪ ঘণ্টায়। এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকেরা পাকিস্তানে প্রবেশ করে পাসপোর্ট দেখালেই অন-অ্যারাইভাল ভিসা পাবেন। গত মাসের মাঝামাঝি সময় থেকে পাকিস্তানের এ নতুন ভিসা পলিসি কার্যকর হয়েছে।

মীর ও আমালের রোমাঞ্চকর বিশ্ব রেকর্ড

পর্যটক ইয়াসির আরাফাতের চোখে সেরা থাইল্যান্ড নাকি মালয়েশিয়া

অ্যাঞ্জেল ডেলগাডিলো: দ্য ফাদার অব দ্য মাদার রোড

ফু কুয়োক: যেখানে সবুজের কোলে দাঁড়িয়ে আছে বিশ্ব স্থাপত্য

মে থেকে ফ্লাইট কমাবে থাই এয়ারওয়েজ

মিশেলিন গাইডের চোখে এ বছর ভোজনরসিকদের সেরা গন্তব্য

দক্ষিণ ভিয়েতনামের সেরা ৫ হাইকিং ট্রেইল

গরমে আরামের ভ্রমণ পাহাড়ে

ভিড় এড়িয়ে অজানার পথে: বিশ্বের সেরা ‘হিডেন জেম’ শহর

পরিবারবান্ধব বিমানবন্দরের শীর্ষে ইনচন