হোম > জীবনধারা > ভ্রমণ

গরমে ভ্রমণে সঙ্গে রাখুন

ফিচার ডেস্ক

চৈত্র মাসে অতটা তাপ বোঝা না গেলেও ধারণা করা হচ্ছে, এবার গরম পড়বে খুব। এপ্রিলে যাঁরা ভ্রমণ পরিকল্পনা করছেন, তাঁদের সঙ্গে রাখতে হবে গরমের উপযোগী কিছু জিনিসপত্র। এতে ভ্রমণকালে স্বস্তি মিলবে অনেকটাই।

পাহাড় বা সমুদ্রসৈকতে বেড়াতে গেলে অবশ্যই ব্যাগে সানস্ক্রিন রাখুন। এ ছাড়া অতিরিক্ত রোদ থেকে চোখ রক্ষায় নিতে হবে রোদচশমা। এ দুটোই রোদের প্রকোপ থেকে আপনাকে সুরক্ষিত রাখতে কার্যকর।

পাতলা কাপড়ের ফুলহাতা পোশাক পরুন। এতে খোলা জায়গায় ঘোরাফেরা করলেও সরাসরি রোদের কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হবে না।

এই গরমে ভ্রমণের সময় পরতে পারেন ঢিলেঢালা সুতির পোশাক। তবে এমন পোশাক একাধিক ব্যাগে রাখতে পারলে ভালো। নয়তো ধুয়ে দেওয়ার পর দ্রুত শুকিয়ে যায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না এমন পাতলা সুতির পোশাক দু-তিনটি নিয়ে যান।

পা যাতে কম ঘামে, সে জন্য সুতি মোজা ব্যবহার করা ভালে। এ ছাড়া কাপড়ের স্নিকার এবং ভালো গ্রিপযুক্ত রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন।

ব্যাগে রাখতে হবে গামছা কিংবা তোয়ালে, ফেসওয়াশ, সাবান, ওয়েট টিস্যু, সানস্ক্রিন ও বডি স্প্রে। পোকামাকড় তাড়ানোর ওষুধও রাখতে পারেন সঙ্গে।

গরমে প্রশান্তির জন্য ছাতা নিন। ভ্রমণকালে সঙ্গে শিশু থাকলে ছাতা খুব কাজে দেয়।

ভ্রমণের সময় পান করতে হবে পানিজাতীয় খাবার এবং পর্যাপ্ত পানি। তাই এসব সঙ্গে রাখা জরুরি।

সূত্র: ওয়াকার ফ্যামিলি কেয়ার ও অন্যান্য

সেরা ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

শ্রীমঙ্গলের সবুজ সাম্রাজ্যে এক দিন

টেক ট্যুরিজম: ভবিষ্যতের পৃথিবীতে ভ্রমণ

সাশ্রয়ী ফ্লাইট খোঁজার সেরা ৫ অ্যাপ

৩৩ বছর পূর্তি

জাহাজে বিশ্বভ্রমণ করতে চান, জেনে নিন ওয়ার্ল্ড ক্রুজের তথ্য

রোমাঞ্চকর গলাচিপা খুমে

ভ্রমণকালে কোন সতর্কসংকেতে কী করণীয়

ভ্রমণের তালিকায় রাখুন বছর সেরা ১০ সবুজ শহর

হোটেল বা রিসোর্ট বুকিংয়ের সময় যা মনে রাখবেন