হোম > জীবনধারা > রূপবটিকা

ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে বলিরেখা কমতে পারে

শারমিন কচি

প্রশ্ন: শীতে শুষ্ক ত্বকের উপযোগী কয়েকটি কার্যকরী ঘরোয়া প্যাকের পরামর্শ চাই। ত্বক ইদানীং খুব টেনে ধরছে এবং মরা কোষ জন্মাচ্ছে।
জোবাইদা নাজনীন জুঁই, ঢাকা

শুষ্ক ত্বকের জন্য মধু উপকারী। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বক রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে মধু ব্যবহারে ত্বকের নমনীয়তা বজায় থাকে। নিয়মিত ১০ মিনিট মুখে মধু লাগালে আপনি নিজেই পরিবর্তন দেখতে পারবেন। রুক্ষ ত্বকে কোমলতা ফিরিয়ে আনতে অর্ধেক কাপ দুধে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগান। এতে ত্বকের শুষ্কতা দূর হবে এবং বাড়বে উজ্জ্বলতা। এ ছাড়া ১ চা-চামচ হলুদবাটা, ১ চামচ মধু এবং অল্প দুধের সঙ্গে ২ চামচ বেসন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা থেকে শুরু করে যেকোনো সমস্যা দূর করবে এই ফেসপ্যাক।

প্রশ্ন: ত্বকের বলিরেখা দূর করতে কী ব্যবহার করতে পারি?
শৈতি মাহজাবীন, সিলেট

ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে বলিরেখা কমতে পারে। আঙুল দিয়ে বলিরেখার ওপর ভিটামিন ই অয়েল রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এ ছাড়া অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। এর সঙ্গে 
ডিম মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে। এ প্রক্রিয়াটি প্রতিদিন একবার অনুসরণ করুন।

প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী প্যাক ব্যবহার করা যায়?
শবনম সুলতানা, মুন্সিগঞ্জ

অ্যারারুট বা কর্নফ্লাওয়ার ঘন করে পানিতে গুলিয়ে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি দেখতে ভাতের মাড়ের মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে এই মিশ্রণ ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে টান ধরা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে বলিরেখা এড়াতে এই মিশ্রণ মুখে লাগানোর পর কথা বলা ও হাসা থেকে বিরত থাকতে হবে।

পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার উপায় জেনে নিন

এই গ্রীষ্মে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করুন

গরমে ত্বক সমস্যার সমাধানে কাঁচা দুধ ব্যবহার করুন

কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন

অফিসের বাতাস আপনার সৌন্দর্য নষ্ট করছে না তো?

গরমে সঠিক লিপস্টিক বেছে নেবেন যেভাবে

খুশকির জন্য প্রফেশনাল ট্রিটমেন্ট নেওয়া জরুরি

পয়লা বৈশাখের তপ্ত রোদ আর ঘাম সইতে আপনার ত্বক তৈরি তো?

পঞ্চাশেও অ্যাঞ্জেলিনা জোলির সৌন্দর্যের গোপন রহস্য জেনে নিন

পয়লা বৈশাখের আগে ত্বকের উজ্জ্বলতা ফেরাবেন যেভাবে