হোম > জীবনধারা > রূপবটিকা

শসার রস ব্রণের দাগ দূর করে

শারমিন কচি

প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। মুখে অনেক ব্রণ হয়েছে। এর কিছু ভালো হয়ে যাওয়ার পরেও কালো কালো দাগ রয়ে যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী? 
মালিহা, কিশোরগঞ্জ

শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও চলে যাবে। অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারেন। 

প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।
নাতাশা আলম, কুড়িগ্রাম

প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলা দিয়ে মেকআপ রিমুভিং লোশন ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। এরপর আরেক টুকরা তুলা দিয়ে ম্যাসাজ করে করে মুখের মেকআপ তুলে ফেলুন।

প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল হবে এবং মরা চামড়া দূর হবে। 
কোহিনূর, হবিগঞ্জ

বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন। এ জন্য ১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

সারা দিন মণ্ডপে ঘুরবেন? প্রতিমা দেখার ফাঁকে মেকআপ ঠিক করবেন যেভাবে

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়