হোম > জীবনধারা > রূপবটিকা

গর্ভকালে ফেয়ার পলিশ বা ব্লিচ না করাই নিরাপদ

শারমিন কচি

প্রশ্ন: গর্ভকালের প্রথম তিন মাস চলছে। থাইরয়েড হরমোন একটু বেশি আছে। মুখ ও সারা শরীরে লোম অনেক বেড়ে গেছে। মুখে গজানো কালো কালো লোম সহজেই দৃশ্যমান। আমার কি ফেয়ার পলিশ বা ব্লিচ করা উচিত হবে? ওয়্যাক্সিং কি এ সময়ে নিরাপদ?
পিংকি আক্তার, সিলেট

গর্ভকালে সাধারণ পারলারগুলোয় ফেয়ার পলিশ বা ব্লিচ না করাই ভালো। এতে সমস্যা হতে পারে। এই প্যাকের ঘ্রাণটা ক্ষতিকর। তবে এগুলোর পরিবর্তে হোয়াইটেনিং বা ডি-ট্যান ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তবে ফেয়ার পলিশ যদি করতেই হয় তাহলে দক্ষ ত্বক বিশেষজ্ঞের হাতেই করতে হবে। এ সময় ওয়্যাক্স করানো নিরাপদ। তবে আগে জানতে হবে আপনার থ্রেডিং ও ওয়্যাক্সিংয়ে অ্যালার্জি রয়েছে কি না।

প্রশ্ন: চুল খুব শুষ্ক হয়ে যাচ্ছে। চুলের নিচের অংশ শক্ত হয়ে গেছে। সপ্তাহে দুই দিন তেল দিচ্ছি। ঠান্ডার সমস্যা থাকার কারণে চুলে প্যাক লাগাতে পারছি না। কীভাবে চুল মসৃণ হতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

চুলে শুধু তেল ম্যাসাজ না করে তাতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন। এই ঋতুতে অবশ্যই মাসে দুই দিন ভালো স্যালনে গিয়ে চুলে উইথ স্টিম প্রোটিন ট্রিটমেন্ট নিতে হবে। এ ছাড়া ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টও নিতে পারেন। এর বাইরে প্রতিদিন চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে অথবা হেয়ার মাস্ক।  চুলে সেরাম ব্যবহার করলেও চুল নমনীয় হবে। ভিটামিন ই সম্পূরক খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে।

পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

সারা দিন মণ্ডপে ঘুরবেন? প্রতিমা দেখার ফাঁকে মেকআপ ঠিক করবেন যেভাবে

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়