হোম > জীবনধারা > রূপবটিকা

ঈদের আগে মুখত্বকের যত্নে ৫ উপায়

ফিচার ডেস্ক

মডেল: মিম। ছবি: মঞ্জু আলম

অনেককে বলতে শোনা যায়, উৎসব কিংবা বিশেষ দিনের আগে মুখে ব্রণ বা র‍্যাশ গজায়। আবার দুশ্চিন্তায় চোখের কোণে কালি পড়ে। এ ছাড়া কেন যেন মুখের ত্বকে সব সমস্যার দেখা মেলে। অথচ বিশেষ দিনে মেকআপ বসবে মুখত্বকেই। আর সেই ত্বকে যদি সমস্যা দেখা দেয়, তাহলে আর সাজগোজের কোনো মানেই হয় না। ঈদের আগে যাঁরা মুখত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন; তাঁদের জন্য শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা কিছু সমাধানের কথা বলেছেন।

মানসিক চাপ নিয়ন্ত্রণ

শোভন সাহা জানান, মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত, শরীরের প্রতিটি অংশই অনিয়ন্ত্রিত মানসিক চাপের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। ত্বকের অবস্থার বিষয়ে একজিমা, সোরিয়াসিসসহ অনেক প্রদাহজনিত রোগের কারণ অন্তত আংশিকভাবে মানসিক চাপ হতে পারে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেওয়ায় দীর্ঘস্থায়ী প্রদাহ আরও খারাপ আকার ধারণ করে।

অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে। ফলে ত্বক ধূসর ও অনুজ্জ্বল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এর সমাধান কী, জানতে চাইলে শোভন সাহা বলেন, ‘নিজেকে শান্ত রাখার জন্য যা যা করা সম্ভব, সেগুলো করতে হবে। এসবের মধ্যে থাকতে পারে কাজের পর যোগব্যায়ামের ক্লাসে যাওয়া, বিভিন্ন মেডিটেশন অ্যাপ ব্যবহার করা অথবা উৎসবের আয়োজনের পরিকল্পনার কিছু কাজ পরিবার ও বন্ধুদের ওপর ছেড়ে দেওয়া।

রেটিনল আপনার জন্য সঠিক কি না, তা নিশ্চিত করা

রূপচর্চার ক্ষেত্রে রেটিনলের ব্যবহার বেড়েছে। ভিটামিন ‘এ’ থেকে তৈরি রেটিনল রোমকূপ পরিষ্কার করে, কোলাজেন বাড়ায় এবং হাইপার পিগমেন্টেশন কমায়। রেটিনলযুক্ত পণ্যগুলো যতই ভালো হোক, এটি শুরুতে ত্বকে লালচে ভাব তৈরি করতে পারে, এমনকি উপকারিতা দেওয়ার আগেই ব্রণের উদ্রেক ঘটাতে পারে। শোভন সাহা বলেন, ‘বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের উপযোগী পণ্য ব্যবহার করা ভালো। বিশেষ করে উৎসবের আগে।’

ফেশিয়ালের জন্য এক্সপার্টের পরামর্শ

শোভন সাহা জানান, করোনার পর বাড়িতে ফেশিয়াল করে অভ্যস্ত হয়েছেন অনেকে। কিন্তু পারলার কিংবা স্যালনে ম্যাসাজটা ভালো।

আপনি ত্বকের কোন ধরনের পরিবর্তনগুলো চাচ্ছেন, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি সে ধরনের ফেশিয়াল করার পরামর্শ দেবেন। পাশাপাশি কত দিন পরপর সেবা আপনাকে নিতে হবে, তা-ও তিনি বলে দেবেন।

এক্সফোলিয়েটসহ একটি ব্রাইটেনিং সেরাম ব্যবহার করা

ত্বকে মৃত কোষ জমলে সেটি আলোর প্রতিফলনে বাধা দেয়, ফলে ত্বক নিষ্প্রভ দেখায়। তাই বিশেষ দিনে ভেতর থেকে উজ্জ্বল আভা ছড়াতে নিয়মিত এক্সফোলিয়েশনের

সঙ্গে একটি ব্রাইটেনিং সেরাম ব্যবহার করুন। শোভন সাহা বলেন, ‘নিয়মিত এক্সফোলিয়েশন মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের মাধ্যমে স্কিন ব্রাইটেনিং প্রোডাক্টের শোষণ ক্ষমতা বাড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রথমে সপ্তাহে একবার এক্সফোলিয়েট করার পরামর্শ দিই এবং মাসখানেক পর যদি আপনি তা সহ্য করতে পারেন, তাহলে সপ্তাহে দুবার করতে পারেন।’

সবজি ও ফলের জুস পানের অভ্যাস রাখা

উৎসবের আগে ত্বকে সতেজতা ফিরে পেতে মৌসুমি ফল ও সবজির জুস এবং স্মুদি পান করা যেতে পারে। এ বিষয়ে শোভন সাহা বলেন, ‘সবুজ জুস ত্বকের জন্য খুব ভালো। কারণ, এটি অক্সিজেন সরবরাহ করে এবং এতে থাকা অত্যাবশ্যকীয় খনিজ লসিকা তন্ত্রকে উদ্দীপ্ত করতে এবং ত্বকের ফোলা ভাব কমাতে সহায়ক। তবে অতিরিক্ত নয়। দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট।’

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়ার ঘরে তৈরি ফেস প্যাক

১০ ধাপে ত্বকযত্নের দিন ফুরোল, এসেছে ‘স্মার্ট রেফারিং’

গরমে লিপস্টিক গলে যাওয়া বন্ধ করতে

প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? মেনে চলতে হবে এই নিয়মগুলো

প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখার ৫ টিপস

২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী: ঠাকুরবাড়ির রূপচর্চা

শুষ্ক ত্বকে ময়শ্চারাইজার যুক্ত বডি ওয়াশ ব্যবহার করুন

রান্নাঘরে থাকা উপকরণে প্রতিদিনের রূপচর্চার উপায় জেনে নিন

এই গ্রীষ্মে অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করুন