হোম > জীবনধারা > রেসিপি

নতুন ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল

ফিচার ডেস্ক, ঢাকা 

নতুন ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল

বাজারে নতুন ফুলকপি উঠেছে। হেমন্তের দুপুরে না হয় ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ একটু ঝোল ঝোল করেই রান্না করলেন। আপনাদের জন্য ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

তেলাপিয়া মাছ ১টি, ছোট ফুলকপি ১টি, আলু ২টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া ১ চা-চামচ করে, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ও লেবুর রস।

প্রণালি

তেলাপিয়া মাছ ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মেখে ভেজে নিন। ফুলকপি কেটে ধুয়ে রাখুন। পাত্রে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি সামান্য ভেজে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ ও ধনে গুঁড়া, লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে কষান। আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। তারপর ফুলকপি দিন। কষানো হলে পানি দিন। ঢেকে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। তারপর তাতে ভাজা মাছ, কাঁচা মরিচ ফালি, জিরা গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে ৫ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

ইফতারে রাঁধুন মুখরোচক শাহি ছোলা ভুনা

ইফতারে রাখতে পারেন আনারসের দুই সালাদ

ইফতারে রাখুন এই দুই ধরনের পেঁয়াজি

দেশি বরইয়ের সালাদ

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার

চিংড়ি দিয়ে মানকচুর রসা

রোজেলার জুস

ভিন্ন স্বাদের আচারি রুই

ধনেপাতাবাটায় খাসির ঝোল