হোম > জীবনধারা > রেসিপি

সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোল

ফিচার ডেস্ক, ঢাকা 

সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোল

বাসায় ইলিশ মাছ থাকলে আর কথা কী—রেঁধে ফেলুন। কীভাবে রাঁধবেন? আপনাদের জন্য সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

রিং পিস করে কাটা ইলিশ মাছ ৪ পিস, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঝিঙে ৩০০ গ্রাম।

প্রণালি

কড়াইতে সরিষার তেল গরম হলে সরিষাবাটা, হলুদবাটা, কাঁচা মরিচবাটা পানিতে গুলিয়ে তেলের ওপর ফোড়ন দিন। ফুটে উঠলে লম্বা করে কেটে রাখা ঝিঙে দিয়ে ৭ মিনিট রান্না করুন ঢাকনা দিয়ে। এরপর তাতে কাঁচা মরিচ ফালি, কাঁচা ইলিশ লবণ দিয়ে ঢেকে আবারও রান্না করুন। মাছ সেদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন।

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে