হোম > জীবনধারা > রেসিপি

পূজার নিরামিষে খান মুখরোচক পনীর আলুর বল

জীবনধারা ডেস্ক

পনীর আলুর বল

ঊপকরন
পনীর ১ কাপ, আলু ২টি,
আদাবাটা ২ চা-চামচ,

দই আধা কাপ,

কাচাঁমরিচ বাটা ২ চা-চামচ,

চিলি ফ্লেক্স ১ চা-চামচ,

কর্নফ্লাওয়ার ২ চা-চামচ,

এলাচি ১টি, দারুচিনি ১ টুকরা,

কিসমিস পরিমান মতো,

ঘি ১ চা-চামচ এবং চিনি আধা চা চামচ।

প্রণালী

পনীর গ্রেট করে নিন। আলু সেদ্ধ করে গ্রেট করে মিশিয়ে নিন। তাতে চিলি ফ্লেক্স, লবণ, কাচাঁমরিচ কুচি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে  কিসমিসের পুর ভালো করে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। বলগুলো তেলে ভেজে তুলে নিয়ে সেই তেলে এলাচি, দারুচিনি ফোড়ন দিয়ে আদা ও কাঁচামরিচ বাটা দিন। এরপর জলে দই গুলিয়ে তাতে দিয়ে দিন। তারপর টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে মশলা কষিয়ে নিন। মসলা কষানো হলে এক কাপ কুসুম গরম জল দিয়ে তাতে পনীরের বল দিয়ে দিন। ফুটে উঠলে তাতে কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিনি, লেবুর রস একত্রে গুলিয়ে ঢেলে দিন। এরপর চিনি দিয়ে একটু ঘন হলে নামিয়ে নিলেই তৈরি পনীর আলুর বল।

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং