হোম > জীবনধারা > রেসিপি

বাটা মরিচে রুপালি ইলিশ

ফিচার ডেস্ক, ঢাকা 

ইলিশের মৌসুমে নানাভাবেই তো ইলিশ রান্না করছেন। এবার বাটা মরিচে ইলিশ রেঁধেই দেখুন। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান

উপকরণ

ইলিশ মাছ ৪০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, শুকনো লাল মরিচ বাটা দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, টমেটোকুচি ১টি, ধনেপাতা ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

বাটা মরিচে ইলিশ। ছবি: ওমাম রহমান

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে নেড়ে নিন। সবকিছু একটু নরম হলে সামান্য পানি দিয়ে গুঁড়া মসলা, মরিচবাটা ও টমেটোকুচি দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে তাতে আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরো দিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন। রান্না শেষ ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিন।

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও

আম দিয়ে ফুল পুডিং

ঘরেই তৈরি করে নিন গরুর মাংসের আচার

মিক্সড পাস্তা উইথ বিফ

মুরগির মাংসের কোর্মা