হোম > জীবনধারা > রেসিপি

মলা মাছের টক ঝাল

ফিচার ডেস্ক, ঢাকা 

মলা মাছের টক ঝাল

ফ্রিজে কাঁচা আম থাকলে একটু ভিন্নভাবে মলা মাছ রান্না করতে পারেন। আপনাদের জন্য টক-ঝাল মলা মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

মলা মাছ আড়াই শ গ্রাম, কাঁচা আম একটি, টমেটো চার থেকে পাঁচটি, পেঁয়াজকুচি আধা কাপ, চার-পাঁচটি কাঁচা মরিচ ফালি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার টেবিল চামচ, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে।

প্রণালি

মাছ কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে সামান্য পানি দিন। পরে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। এবার টমেটো ফালি আর কাঁচা আম দিয়ে দু-তিন মিনিট রান্না করুন। তারপর কাঁচা মলা মাছ দিয়ে নেড়েচেড়ে নিন। সব শেষে কাঁচা মরিচ ফালি আর ধনেপাতাকুচি দিয়ে মাছ ঢেকে রান্না করুন আরও দু-তিন মিনিট। এবার লবণ দেখে নামিয়ে নিন। তারপর গরম-গরম পরিবেশ করুন।

জিবে জল আনা ভাপা রুই

ছুটির বিকেলে চায়ের সঙ্গে খান নাগা ডিম চপ

টাকি মাছের পুরি

মেঘলা দিনে ছাকবাটা খিচুড়ি

শুঁটকি দিয়ে তিতা পাটশাক

ঝিঙে দিয়ে চিংড়ির রসা

কলাপাতায় ছোট মাছের পাতুরি

কই মাছ দিয়ে থানকুনিপাতার শুক্তো

তেতো স্বাদে লইট্টা মাছের ঝাল

কাঁচা আমের ভিন্ন স্বাদের শরবত