হোম > জীবনধারা > রেসিপি

চিংড়ি পোলাও রেসিপি: ঘরে বানানোর সহজ উপায়

ফিচার ডেস্ক

ছবি: আফেরাজা খানম মুক্তা

চিংড়ি পোলাও রেসিপিঃ অফিস শেষে বাড়ি গিয়ে জানলেন, রাতে অতিথি আসবে। দু’রকমের মাংস আর কয়েক পদের ভাজা তৈরি করা সম্ভব না। শুধু পোলাও আর একটা মাংসের আইটেম তৈরি করার সময়টুকুই হাতে রয়েছে; সেক্ষেত্রে পোলাওয়ের স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই রাতের খাবারটা জমে যাবে। সাধারণ পোলাওয়ের পরিবর্তে তৈরি করতে পারেন চিংড়ি পোলাও। আপনাদের জন্য চিংড়ি পোলাও এর সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফেরাজা খানম মুক্তা।

চিংড়ি পোলাও রেসিপি এর উপকরণ

বড় চিংড়ি মাছ ৬/৭টা, পোলাওয়ের চাউল ৫০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, টক দই ৪ টেবিল চামচ, লবন স্বাদমতো

চিনি ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ,পেঁয়াজ কুচি ২ কাপ, জাফরান সামান্য পরিমাণ, কাঁচা মরিচ ৮/১০টা, ঘি ১ টেবিল চামচ।

চিংড়ি পোলাও রাঁধবেন যেভাবে তার প্রনালি

হাড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনির ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। পরে আদা ও রসুন বাটা, টক দই, লবন, চিনি, কাচা মরিচ দিয়ে কষিয়ে নিন। তারপর চিংড়ি মাছ দিয়ে ৩ মিনিট রান্না করে উঠিয়ে রাখুন। অন্য বাটিতে এবার সেই মসলায় পানি দিন পরিমানমতো। পানি ফুটে উঠলে চাউল দিন। ঢাকনা সহ রান্না করুন ১০/১২ মিনিট। এবার ঢাকনা উঠিয়ে চিংড়ি মাছ,জাফরান,ঘি দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে দমে রাখুন আরও ১০/১২ মিনিট। সিদ্ধ হলে নামিয়ে নিন। তৈরী হয়ে গেল চিংড়ি পোলাও

ঝটপট বানিয়ে ফেলুন জিবে জল আনা আম-কাসুন্দি মাখা

আমাদের প্রাচীন পানীয়

লইট্টা শুঁটকির লারা

পাতে থাক ভিন্ন স্বাদের দুই পদ

গরমে আরামের খাবার শজনে দিয়ে কই মাছ

গরমের আরামে খান রঙিন ফল দিয়ে দই-চিড়া

ভিন্ন স্বাদ পেতে রান্না করুন বাটার চিকেন

গরমে আরাম পেতে খান মেথিশাকের লারা

ভিন্ন স্বাদের টুনা ফিশ কাবাব

পেয়ারার টক-মিষ্টি চাটনি