হোম > জীবনধারা > রেসিপি

কাবাব দিবসে বিকেলের নাশতায় থাকুক চিকেন ভরা কাবাব

জীবনধারা ডেস্ক

আজ ৯ জুলাই, বিশ্ব কাবাব দিবস। ছোট থেকে বড়—কার পছন্দ নয় সুস্বাদু এই খাবার? এর স্বাদ-গন্ধের রাজকীয় ভাবের জন্য বিশেষ দিনে খাবার টেবিলে যত্ন করে তোলা হয় নানান ধরনের কাবাব। কাবাব দিবসে চটজলদি তৈরির জন্য কাবাবের সহজ একটি রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ
মুরগির মাংসের কিমা ১ কাপ, বুটের ডাল আধা কাপ, আস্ত শুকনা মরিচ ৫/৬টা, জিরা আধা চা-চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, তেজপাতা ১টা, পেঁয়াজ মিহি করে কুচি করা ৪ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টা, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা ও পুদিনাপাতাকুচি ৪ টেবিল চামচ, রান্নার তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি
কিমা, বুটের ডাল, আস্ত শুকনা মরিচ, জিরা, আদা ও রসুনবাটা, তেজপাতা ও লবণ একসঙ্গে পানিতে সেদ্ধ করে শুকিয়ে নিন। এবার মিহি করে বেটে নিন। তারপর পেঁয়াজকুচি, ধনেপাতা ও পুদিনাপাতার কুচি, গরমমসলা, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচের কুচি, ডিম দিয়ে ভালো করে মাখিয়ে গোল করে কাবাব তৈরি করে তেলে বাদামি করে ভেজে নিন। এবার সুন্দর করে তুলে সাজিয়ে পরিবেশন করুন।

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা