হোম > জীবনধারা > রেসিপি

খারকোলের ডাঁটা দিয়ে চিংড়ির রসা

জীবনধারা ডেস্ক

খারকোল ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, খনিজ লবণ, আয়রন, ফাইবার ও ভিটামিন সি। আপনাদের জন্য খারকোলের ডাঁটা দিয়ে চিংড়ির রসার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ
চিংড়ি মাছ আধা কাপ, খারকোলের ডাঁটা ২ কাপ, আলু ২ টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুড়া ১ চা–চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬ টা, জিরাগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি
খারকোলের ডাটা ও আলু লম্বা করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি সামান্য ভেজে চিংড়ি মাছ ২/১ মিনিট ভেজে রান্না করে অল্প পানি দিন। এবার আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এবার আলু ও খারকোলের ডাটা দিয়ে ঢাকনা সহ রান্না করুন। আবারও অল্প পানি দিয়ে আরও ৭-৮ মিনিট রান্না করুন। এবার কাঁচামরিচ ও জিরাগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল