হোম > জীবনধারা > রেসিপি

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

ফিচার ডেস্ক  

ছবি: আফরোজা খানম মুক্তা।

ঈদের পর থেকে অনেক তো মাংসের তৈরি নানান খাবার খাওয়া হলো। এবার মাছে ফেরা যাক। বাড়িতে সরপুঁটি মাছ থাকলে সহজেই এক মজার পদ তৈরি করে নিতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

সরপুঁটি মাছ ৬ পিস, বেগুন ৩০০ গ্রাম, টমেটো ২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

সরপুঁটি মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ফ্রাই প্যানে লালচে করে ভেজে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে আদা রসুন বাটা দিন। দুই-এক মিনিট ভেজে অল্প পানি দিন। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। পরে বেগুন দিয়ে আবারও কষিয়ে প্রয়োজন মতো ঝোলের পানি দিন। পানি ফুটে উঠলে টমেটো ফালি দিয়ে ঢাকনাসহ রান্না করুন ৫-৬ মিনিট। এরপর ভেজে রাখা মাছ কাঁচা মরিচ ফালি দিয়ে রান্না করুন। সবশেষে লবণ দেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে সরপুঁটি মাছ।

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো

সহজ ডেজার্ট মিল্ক পুডিং

হঠাৎ অতিথি এলে রান্না করুন ডিমের পোলাও