হোম > জীবনধারা > রেসিপি

আম, রসুন ও বোম্বাই মরিচের আচার

ফিচার ডেস্ক, ঢাকা 

আম, রসুন ও বোম্বাই মরিচের আচার

আমের দিনে আমের আচার তৈরি হবে না, তা কি হয় নাকি? আম ও রসুনের আচার তো অনেকবার তৈরি করেছেন। এবার সঙ্গে যোগ করুন বোম্বাই মরিচ। আপনাদের জন্য এই আচারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

চৌকো করে কাটা আম ১ কেজি, রসুন ১০০ গ্রাম, বোম্বাই মরিচ ৭ থেকে ৮টি, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা দুটি, সিরকা আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, সরিষার তেল এক কাপ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ।

প্রণালি

আম খোসা ফেলে চৌকো করে কেটে নিতে হবে। হাঁড়িতে পানি ফুটে উঠলে আমগুলো ছেড়ে দু-তিন মিনিট সেদ্ধ করে চালুনিতে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইতে সরিষার তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে ফোড়ন দিন। এবার সরিষাবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং আদা-রসুনবাটা, লবণ ও পাঁচফোড়ন কষিয়ে নিন। কষানো হলে বোম্বাই মরিচ ও রসুন দিয়ে কিছু সময় রান্না করে আম দিয়ে আবারও কিছু সময় রান্না করে নিন। তেল ভেসে উঠলে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন।

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা