হোম > জীবনধারা > রেসিপি

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ু

ফিচার ডেস্ক, ঢাকা 

কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ু

কাঁচা আম দিয়ে আচার তৈরি হয়। যাঁদের বাড়িতে আচার তৈরি হয় না কিন্তু প্রায়ই টক-ঝাল-মিষ্টি কিছু খেতে মন চায়, তাঁরা কী করবেন? সহজ উপায়ে নাড়ু তৈরি করে সংরক্ষণ করুন। যখন মন চাইবে, টপ করে মুখে পুরে নিন। আপনাদের জন্য কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি নাড়ুর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

কাঁচা আম ১ কেজি, চিনি ১ কাপ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, সিরকা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদাকুচি ২ টেবিল চামচ।

প্রণালি

কাঁচা আমের খোসা ফেলে কুচি করে কেটে নিন। লবণ মাখিয়ে ঢাকনা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। এবার আম থেকে লবণ-পানি বের করে নিন। তারপর কড়াইতে আম ও চিনি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর শুকনা মরিচগুঁড়া, বিট লবণ, পাঁচফোড়ন, লবণ, সিরকা ও আদাকুচি দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিন। এরপর সরিষার তেল হাতে মেখে ভাজা আম নাড়ুর আকার দিয়ে দিন। সব শেষে ইচ্ছে হলে চিনি টালা শুকনো মরিচগুঁড়া দিয়ে গড়িয়ে নিন। তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি আমের নাড়ু। এগুলো বয়ামে সংরক্ষণ করুন।

লিওনেল মেসির জন্মদিনে জেনে নিন তাঁর প্রিয় খাবার এবং কীভাবে তা তৈরি করবেন সে সম্পর্কে

বেগুন দিয়ে সরপুঁটি মাছ

১০ মিনিটে তৈরি করুন আম-শসার সালাদ

কাঁঠাল দানার ভর্তা

ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

বর্ষার প্রথম দিন রাঁধুন মুগ ডালের সুস্বাদু খিচুড়ি

বিকেলের সহজ নাশতা কুনাফা

তৈরি করে ফেলুন জিঞ্জার লেমোনেড

গরুর তিল্লি ভুনা

টিভিতে বিশ্বকাপ, হাতে থাকুক মেক্সিকান চিলি লাইম ম্যাঙ্গো