হোম > জীবনধারা > রেসিপি

খাসির মাংসের ঝাল বিরিয়ানি

ফিচার ডেস্ক, ঢাকা 

খাসির মাংসের বিরিয়ানি

ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

খাসির রানের মাংস ১ কেজি, চাল আধা কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, জাফরান সামান্য, তেল ও ঘি আধা কাপ, কাঁচা মরিচ ১০ থেকে ১২টি, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আলুবোখারা ও কাঠবাদাম ৫ থেকে ৬টি করে।

প্রণালি

হাঁড়িতে তেল ও ঘি গরম হলে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে নিন। পরে সামান্য পানি দিয়ে আদা-রসুনবাটা, টক দই, দুধ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে কষিয়ে খাসির মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন। পরে চালের জন্য পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে ঢাকনাসহ ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। পরে চুলার তাপ কমিয়ে আলুবোখারা, মিঠা আতর, জাফরান, কাঠ বাদাম, ঘি দিয়ে দমে রাখুন আরও ১০ থেকে ১৫ মিনিট। তারপর নামিয়ে নিন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব

এক রাউন্ড টার্কিশ চা হয়ে যাক

বিফ কিমা কোপ্তা কারি

গরুর মাংসের ভিন্ন স্বাদ পেতে রাঁধুন গ্রিন চিলি বিফ

বিফ গলৌটি কাবাব

ভিন্ন স্বাদের গরুর মাংস

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি

ঈদের রেসিপি

কটা মসলায় গরুর মাংস