হোম > জীবনধারা > রেসিপি

সহজে বাড়িতে বানিয়ে ফেলুন ডাব চিংড়ি

জীবনধারা ডেস্ক

এই সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন ডাব চিংড়ি। এই রেসিপি আপনার আহারকে করে তুলতে পারে অতুলনীয়। আপনাদের জন্য ডাব চিংড়ির রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।  

রেসিপি ১ : ডাব চিংড়ি।

উপকরণ: গলদা চিংড়ি ৫০০ গ্ৰাম, ডাবের শাঁস বাটা ২ টেবিল চামচ (নরম অংশ), পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৫–৬টি, চিনি সামান্য, তেল ২ টেবিল চামচ এবং নারকেল দুধ হাফ কাপ।

প্রণালি: চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে বাটা মসলাগুলো একে একে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে, তারপর হাফ কাপ পানি ও নারকেল দুধ দিয়ে রান্না করতে হবে ১০ মিনিট। মাখা মাখা হলে চিনিসহ কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

ঘরেই বানান জাপানি ওকোনোমিয়াকি

২০ মিনিটে তৈরি করুন মিষ্টিকুমড়ার বাটার

নারকেলের দুধে তৈরি থাই স্যুপ টম খা গাই

মিসরের ফাত্তা: ভাত, মাংস আর মচমচে রুটির অনন্য আয়োজন

ফলের স্বাদে পাঁচ মজার বিদেশি ডেজার্ট

ঘরেই তৈরি করুন তুর্কি আদানা কাবাব

ওমেগা থ্রি-তে ভরা লেজের ভর্তা

সকাল বেলা বানিয়ে ফেলুন ভাতের ওমলেট

আমড়ায় টক-মিষ্টি দুই পদ

ঘরে অঙ্কুরিত শস্য দিয়ে তৈরি করুন ফালাফেল