হোম > জীবনধারা > রেসিপি

এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত

ফিচার ডেস্ক, ঢাকা 

বেলের শরবত

তপ্ত গরমের দিনে প্রাণ জুড়াতে কোনো না কোনো শরবত তৈরি করে পান করা হচ্ছে বাড়িতে। এই গরমে পেট ভালো রাখতে পান করতে পারেন বেলের শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।

বেলের শরবত

উপকরণ

পাকা বেল ১টি, পানি ৪ কাপ, চিনি সামান্য, জিরা আধা চা-চামচ, পুদিনাকুচি ১ চা-চামচ।

প্রণালি

বেলের পাল্প বের করে তাতে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর বেলের পানি ছেঁকে নিন গ্লাসে। এতে জিরা, পুদিনাপাতা ও বরফ মিশিয়ে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি: আলিফ রিফাত