হোম > জীবনধারা > রেসিপি

ঝিঙে দিয়ে চিংড়ির রসা

ফিচার ডেস্ক

ছবি: আফরোজা খানম মুক্তা।

ঝিঙে খাওয়ার উপযুক্ত সময় এখন। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের ঝিঙে। কচি দেখে কিনে নিন। তারপর রেঁধে ফেলুন চিংড়ি দিয়ে এর দারুণ এক পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

ঝিঙে এক কেজি, ছোট চিংড়ি ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬ টি, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ।

প্রণালি

ঝিঙে ও চিংড়ি কেটে ধুয়ে আলাদা করে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি ভেজে নিন। পরে চিংড়ি দিয়ে দু-এক মিনিট রান্না করে অল্প পানি দিন। এবার আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তেল ছাড়লে ঝিঙে দিন। তারপর পাত্রে ঢাকনা দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। ঝিঙেতে পানি দেওয়া যাবে না। ঝিঙের পানি বের হলে জিরাগুঁড়া, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন।

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা