হোম > জীবনধারা > রেসিপি

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

ফিচার ডেস্ক, ঢাকা 

হাতে মাখা মাংসের ঝাল। ছবি: আফরোজা খানম মুক্তা

এই প্রথম যাঁরা ঈদে শখ করে রান্না করার কথা ভাবছেন, তাঁরা গরুর মাংসের সহজ একটি রেসিপির কথা ভাবতে পারেন। আপনাদের জন্য হাতে মাখা মাংসের ঝালের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

গরুর মাংস ২ কেজি, আলু ৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ৪ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ৭ থেকে ৮টি কাঁচা মরিচের ফালি।

প্রণালি

গরুর মাংস ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। হাঁড়িতে আলু ও বেরেস্তা ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে হাতে মাখিয়ে অল্প পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন কম তাপে। সেদ্ধ হয়ে এলে টুকরো করা আলু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার পরিমাণমতো ঝোলের পানি দিন। ঘন হয়ে এলে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হাতে মাখানো মাংসের ঝাল।

মিষ্টিকুমড়া দিয়ে পাঙাশের রসা

শিশুকে যেভাবে পাকা আমের জুস তৈরি করে দিতে পারেন

বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় হারিরা স্যুপ

ঢ্যাঁড়স দিয়ে ভাগনা মাছের ঝাল

টমেটোর স্যুপ বেশি খেলে যা হতে পারে

বিকেলের হালকা নাশতায় রাখতে পারেন ভিন্ন স্বাদের আম-চিড়া

ছুটির দিনের বিকেলের নাশতা শির খুরমা

বাড়িতেই বানিয়ে ফেলুন আফ্রিকান সমুচা ববোটি ফিলো পাই

গরমের আরামে খান মিক্সড ভেজিটেবল

ঘরেই তৈরি করে নিন মজাদার জাপানিজ টেম্পুরা