হোম > জীবনধারা > রেসিপি

ফ্রুট কাস্টার্ড

ফিচার ডেস্ক, ঢাকা 

ফ্রুট কাস্টার্ড

ঈদের কম সময়ে মজাদার ডেজার্ট তৈরি করতে চান? তাহলে তৈরি করুন ফ্রুট কাস্টার্ড। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

কলা ১টি, স্ট্রবেরি ৮-১০টি জুস করে নেওয়া, আনারসের পাল্প ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, দুধ ২ কাপ, চিনি স্বাদমতো, কাস্টার্ড পাউডার ১ কাপের ৪ ভাগের ১ ভাগ।

জেলির জন্য

চিনি আধা কাপ, আগার আগার পাউডার ১ চা-চামচ, স্ট্রবেরি জুস ১ কাপ, সাজানোর জন্য আনারস ও স্ট্রবেরির কুচি।

প্রণালি

দুধ, চিনি, ভেনিলা এসেন্স, আনারসের পাল্প, কাস্টার্ড পাউডার একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। ৫-৬ মিনিট জ্বাল দেওয়ার পর এটি ঘন হয়ে গেলে পছন্দমতো পাত্রে সেট হতে দিন। এর মধ্যে কলা পাতলা স্লাইস করে কেটে দিন। এবার আগার আগার, চিনি, পানি, স্ট্রবেরি জুস একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ডের ওপর ঢেলে ঠান্ডা করে নিতে হবে ৪-৫ ঘণ্টা। পরিবেশনের সময় স্ট্রবেরি ও আনারসের কুচি দিয়ে পরিবেশন করুন।

ইতালিয়ান রেস্তোরাঁর স্বাদে ঘরেই তৈরি করুন ‘জুপা দি লেন্টিচি’

সকালের নাশতা কিংবা বিকেলের খাবারে রাখতে পারেন আলুর তুর্কি সালাদ

ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসা

আড্ডায় থাকুক জিবে জল আনা স্ন্যাকস

খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা

বেলুচি বিফ পোলাও

বেলুচি চিকেন কড়াই

বেলুচি ডাল: অল্প মসলায় গভীর স্বাদের এক ঐতিহ্য

বেলুচি সাগ গোশত: পাহাড়ি চারণভূমির স্বাদে মাংস ও শাকের অনন্য মেলবন্ধন

বেলুচি দমপুখত মাটন: বাষ্পে সেদ্ধ হওয়া শতাব্দীপ্রাচীন এক ঐতিহ্য