ফেসবুক স্ক্রল করলেই আজকাল একটি ডিমের সালাদের রেসিপি চোখে পড়ে। আপনিও নিশ্চয় দেখেছেন! মূলত যাঁরা ওজন কমানোর রুটিন মেনে চলছেন, তাঁরা এই সালাদ খেতে পারেন। কী করে তৈরি করবেন? রেসিপি থাকল এখানে—
বড় ডিম ৮টি, মেয়োনিজ আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, হলুদ সরিষাবাটা ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, লবণ ও গোলমরিচ স্বাদমতো।
ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরা করে সেদ্ধ ডিমগুলো কেটে নিন। এবার একটি বাটিতে কুচানো ডিমগুলো রাখুন; এর সঙ্গে মেয়োনিজ, পেঁয়াজকুচি ও সরিষাবাটা মেশান। পাপরিকা, লবণ ও গোলমরিচ দিয়ে আরও একবার নেড়ে মিশিয়ে নিন। স্বাদ দেখে পরিবেশন করুন। সকালবেলা দুটি পাউরুটির ভেতর এই সালাদ পুরে খেতে পারেন। চাইলে খালিও খাওয়া যাবে।
রেসিপি ও ছবি: অল রেসিপিস