হোম > জীবনধারা > রেসিপি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব

ফিচার ডেস্ক, ঢাকা 

গরুর মাংসের কোয়াব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। ছবি: ঝুমু হক

গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক

উপকরণ

বড় টুকরা করে কাটা হাড় ছাড়া গরুর মাংস, ২ টেবিল চামচ আদাবাটা, দেড় টেবিল চামচ রসুনবাটা, দেড় চা-চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা-চামচ হলুদগুঁড়া, দেড় চা-চামচ ধনেগুঁড়া, ১ চা-চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চা-চামচ গরম মসলাগুঁড়া, ১ চা-চামচ লবণ ও আধা কাপ সয়াবিন তেল।

প্রণালি

একটি কড়াই বা প্যানে কেটে রাখা মাংসের সঙ্গে সব মসলা ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।

এরপর মাংসের কড়াই বা প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর মাংস থেকে কিছুটা পানি উঠে আসবে। এই পানিতেই মাংস সেদ্ধ হবে। তবে আপনি চাইলে এতে এক কাপ গরম পনি দিতে পারেন।

অল্প আঁচে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্যানে মাংসের ঝোল একেবারে শুকিয়ে গেলে মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর মাংস ঠান্ডা হয়ে এলে অন্য একটি কড়াই বা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে মাংসের টুকরাগুলো হালকা থেকে লালচে করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে বাইরে মচমচে ও ভেতরে নরম গরুর মাংসের কোয়াব।

কোয়াব সাধারণত পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নানরুটি কিংবা সাদা ভাতের সঙ্গে খাওয়া হয়।

এক রাউন্ড টার্কিশ চা হয়ে যাক

বিফ কিমা কোপ্তা কারি

গরুর মাংসের ভিন্ন স্বাদ পেতে রাঁধুন গ্রিন চিলি বিফ

বিফ গলৌটি কাবাব

ভিন্ন স্বাদের গরুর মাংস

রান্নাঘরে নতুন? রাঁধতে পারেন হাতে মাখা মাংসের ঝাল

গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি

ঈদের রেসিপি

কটা মসলায় গরুর মাংস

ঈদের ছুটিতে এক দিন রাঁধুন আস্ত রসুন দিয়ে গরুর মাংস