হ্যাঁ, এ কথা সত্য, খাদ্যসংস্কৃতির দিক থেকে ইতালি ও ফ্রান্সের তুলনায় স্পেন খানিকটা পিছিয়েই রয়েছে। তবু একেবারেই দমে যায়নি দেশটি। স্প্যানিশ খাবারে রয়েছে তাদের স্থানীয় স্বাদ। রান্নার প্রক্রিয়াতেও মিশে রয়েছে স্প্যানিশ গ্রামের প্রভাব। তবে পর্যটকদের পাতে ভিন্ন স্বাদ আনতে তারাও কম প্রচেষ্টা চালাচ্ছে না। সামুদ্রিক খাবার ও মাংস থেকে শুরু করে ভাত ও পেস্ট্রি পর্যন্ত যত খাবার রয়েছে, সেগুলোর মধ্য়ে কয়েকটি বিশেষ খাবার চেখে না দেখলে স্পেন ভ্রমণের পুরো আনন্দ আপনি পাবেন না, এ কথা বলাই যায়। জেনে নিন স্পেনে ভ্রমণের সময় যে খাবারগুলো অবশ্যই একবার হলেও চেখে দেখতে হবে, সেগুলোর খ্যাতির কারণ।
পায়েলা স্পেনের অন্যতম পরিচিত খাবার। খাঁটি পায়েলার উৎপত্তি ভ্যালেন্সিয়ার আশপাশের অঞ্চলে। এই খাবার দুই ধরনের হয়ে থাকে। পায়েলা ভ্যালেন্সিয়ানা, যা খরগোশ ও মুরগির মাংস দিয়ে তৈরি; অন্যটি হলো সিফুড পায়েলা। এতে ব্যবহৃত হয় বোম্বা নামের একধরনের চাল। আরও থাকে মটরশুঁটি, বিশেষ সাদা শিম ও টমেটো। খাবারে রঙের জন্য ব্যবহৃত হয় জাফরান। স্প্যানিশরা এটি শুধু দুপুরের খাবারে খায়।
খুব জনপ্রিয় একটি অ্যাপেটাইজার। কিউব আকারে কাটা আলু তেলে মচমচে করে সোনালি হওয়া পর্যন্ত ভাজা হয় এবং এর ওপর একটি বিশেষ মসলাদার গরম লাল সস (ব্রাভা সস) ঢেলে পরিবেশন করা হয়। সসটি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ঝাল টমেটো কেচাপ থেকে শুরু করে পাপরিকা ছিটানো রসুনের মেয়োনিজ অথবা দুটিই।
টমেটো দিয়ে তৈরি এই আন্দালুসিয়ান স্যুপ ঠান্ডা করে পরিবেশন করা হয়। স্য়ুপ, তা-ও আবার ঠান্ডা—ভাবুন একবার! যাঁরা এর জন্য প্রস্তুত নন, তাঁদের জন্য বলে রাখছি, গ্রীষ্মের তীব্র গরমে এই স্য়ুপ খেতে দারুণ। টমেটো ছাড়াও এর প্রধান উপকরণগুলো হলো মরিচ, রসুন, রুটি এবং প্রচুর পরিমাণে অলিভ অয়েল।
এই সাধারণ স্প্যানিশ অমলেটটি রেডমিট দিয়ে তৈরি সসেজ, মরিচ, পেঁয়াজসহ অন্যান্য উপকরণ দিয়েও তৈরি করা যায়। কিন্তু যাঁরা স্বাদের ব্যাপারে একবিন্দু ছাড় দিতে চান না, তাঁরা হয়তো বলবেন, এতে শুধু আলু ও ডিমই থাকা উচিত। এটি তৈরিতে আলু ছোট ছোট টুকরো করে কেটে হালকা করে ভেজে ডিমের মিশ্রণে যোগ করে উচ্চ তাপে ভাজা হয়।
আলবোন্ডিগাস বা টমেটো সসে রান্না করা মিটবল একটি ক্ল্যাসিক খাবার, যা স্পেনজুড়ে খাওয়া হয়। তবে এ খাবার ভিন্ন ভিন্নভাবে রান্না করে কখনো কখনো মিটবলগুলো বাদামের সসে ডুবিয়ে পরিবেশন করা হয়। এ রেসিপিতে টমেটো থাকে না।
স্প্যানিশদের একটি কিংবদন্তির খাবার হলো মিগাস। স্পেনের রন্ধনশৈলী যে কৃষকদের কাছ থেকে বিকশিত হয়েছে, এটি তার একটি উদাহরণ। এটি মূলত শুকনো পাউরুটি ছিঁড়ে বিভিন্ন মসলা মিশিয়ে ভাজা হয়। এটি সসেজ বা বেকনের সঙ্গে পরিবেশন করা হয়। মিগাস একেবারেই কৃষকদের কাছ থেকে পাওয়া একটি রেসিপি। সাম্প্রতিক সময়ে এটি অভিজাত রেস্তোরাঁর মেনুতেও জায়গা করে নিয়েছে।
স্পেনের একটি সমাদৃত খাবার হলো বাকালাও বা লবণাক্ত কড মাছ। এটি স্প্যানিশ জেলেরা নরওয়ে এবং নিউফাউন্ডল্যান্ডের মতো দূরবর্তী দেশ থেকে নিয়ে এসেছিলেন। এই মাছ স্থানীয় জলাশয়ে পাওয়া যায় না এবং যাত্রাপথে এটিকে সংরক্ষণ করার জন্য লবণ দিয়ে মাখানো হতো। রান্নার আগে লবণের সামান্যতম গন্ধ ছাড়া বাকি সবটুকু দূর করার জন্য এটিকে অন্তত ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর টমেটো, অলিভ, আলু ও পেঁয়াজ দিয়ে রান্না করা হয় ঐতিহ্যবাহী এই ফিশ স্টু।
সূত্র: সিএনএন