হোম > জীবনধারা > খাবারদাবার

বাদাম ও খেজুরের শরবত

এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত শরীর শীতল করে। বিশেষ করে দীর্ঘ সময় অভুক্ত থাকার পর বাদাম ও খেজুরের মতো পুষ্টিকর দুটি খাবার দিয়ে বানানো শরবত হলে তো কথাই নেই! দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর এই পানীয় সারা দিনের ক্লান্তি শেষে সতেজ করতে সাহায্য করবে। জেনে নেওয়া যাক বাদাম–খেজুরের শরবত তৈরির রেসিপি—

উপকরণ
নরম খেজুর—১০ টি
কাঠবাদাম—১ কাপের ৪ ভাগের ১ ভাগ
বাদাম ভেজানোর জন্য গরম দুধ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ
দুধ—২ কাপ
মধু—৩ টেবিল চামচ
জয়ফল গুঁড়া—১ চিমটি

প্রস্তুত প্রণালি
গরম দুধে বাদাম ভিজিয়ে রাখতে হবে। খেজুর ও ভেজানো বাদাম একসঙ্গে মিহি ব্লেন্ড করে নিন। এরপর দুধ, মধু ও জয়ফল গুঁড়া দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। এ পরিমাণে তৈরি শরবত দুজনের পরিবেশনের জন্য যথেষ্ট।

রেসিপি ও ছবি: ফারজানা আখতার

বর্ষাকালে যে কারণে খিচুড়ি খাবেন

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!

ঘরেই বানিয়ে ফেলুন ঐতিহ্যবাহী সুইডিশ প্যানকেক

ফ্রেদাগস্তাকো: যেদিন নরওয়েজিয়ানরা পরিবারের সঙ্গে এক টেবিলে জড়ো হন

আষাঢ়ে পাতে পড়ুক সুস্বাদু ৩ খাবার

পর্তুগালের ঐতিহ্যবাহী ডেজার্ট: পাস্তেইশ দে নাতা