হোম > জীবনধারা > খাবারদাবার

মাশরুম দিয়ে পালং শাক

তাসমিয়াহ্ মামুন সপ্তর্ষী

শীত যতই ঘনিয়ে আসছে ততই পালংশাক সহজলভ্য হচ্ছে বাজারে। দারুণ এ শাকটি বিভিন্ন ভাবেই খাওয়া যায়। এবার মাশরুম দিয়ে রান্না করে দেখুন।

উপকরণ
পালংশাক ১ আঁটি, বড় মাশরুম ৪ থেকে ৫টি, রসুন কুচি এক কাপের চার ভাগের এক ভাগ, তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৭ থেকে ৮টি, লবণ স্বাদমতো।

প্রণালি
পালংশাক ভালো করে ধুয়ে পাতা ছাড়িয়ে নিন। মাশরুম পাতলা পাতলা করে কেটে নিন। প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভেজে নিন। এরপর মাশরুম, লবণ ও ৪টি গোটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর পালংশাক দিয়ে এপাশ-ওপাশ করে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিন। একটু পর ঢাকনা তুলে বাকি কাঁচা মরিচগুলো দিয়ে আবার ঢেকে দিন। শাক সেদ্ধ হয়ে এলে নামিয়ে ফেলুন।
    
ছবি: লেখক

সহজে তৈরি করুন বেলুচিস্তানের মজাদার আলু কিমা

মধ্যপ্রাচ্যের স্বাদে ঘরেই তৈরি করুন গ্রিন গডেস হুমুস

সেরা স্ট্রিট ফুডের শহর প্যারিস, পেছনে এশিয়ার দেশগুলো

বানিয়ে ফেলুন নরওয়েজিয়ান ডিশ ফারিকল

বর্ষাকালে যে কারণে খিচুড়ি খাবেন

বর্ষায় সুস্থ থাকতে পাতে রাখুন পুষ্টিকর ও ইমিউনিটি-বুস্টিং সালাদ

স্বাদে-ঐতিহ্যে বিশ্বসেরা তুরস্কের ৬ কাবাব

মেসির চিট মিল রেঁধে ফেলুন

কীভাবে খাবেন টমেটো স্যুপ, জেনে নিন উপকারিতা

ফরাসি টেবিল থেকে কি অদৃশ্য হয়ে যাবে বাগেট!