হোম > জীবনধারা > জেনে নিন

রান্নাঘরের কিছু সহজ টিপস

ফিচার ডেস্ক

নতুন রাঁধুনিদের রান্নার সময় প্রায়ই বিপাকে পড়তে হয়। সহজ কিছু টিপস জানা থাকলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। জেনে নিন রান্নাঘরের প্রয়োজনীয় কিছু টিপস।

  • রান্নার সময় হঠাৎ টক দই দরকার হলে এক কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ ভিনেগার বা লেবুর রস মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিলে সহজে টক দই পাওয়া যাবে। এভাবে বাসায় ব্যবহারের জন্যও তৈরি করতে পারবেন টক দই।
  • প্লাস্টিকের বক্সে পেপার টাওয়েল রেখে তার ওপর শাক, সবজি, ধনেপাতা
  • বা পুদিনাপাতা রেখে সেই বক্স ফ্রিজে রাখুন। পেপার টাওয়েল অতিরিক্ত আর্দ্রতা শুষে শাকসবজি বেশি সময় ভালো রাখবে।
  • পোলাও রান্নার সময় চাল ধুয়ে পানি ঝরিয়ে হালকা করে তেলে ভেজে নিয়ে তারপর পানি দিন। এতে পোলাও ঝরঝরে হবে।
  • রান্নার সময় খাবারে লবণ দেওয়ার পরেও স্বাদ কম মনে হলে টেস্টিং সল্ট ব্যবহার না করে ভিনেগার বা লেবুর রস যোগ করতে পারেন। অনেক সময় খাবারে অ্যাসিডের অভাবকে আমরা লবণের অভাব মনে করি। তাই স্বাদ কম মনে হয়।
  • রান্নার শুরুতে খুব কম আঁচে হলুদ, জিরা, ধনে হালকা করে টেলে নিন। একে ‘ব্লুমিং’ বলে, যা মসলার স্বাদ-গন্ধ পুরোপুরি বের করে আনে।
  • সহজে খোসা ছাড়ানোর জন্য রসুনের কোয়া ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করুন। এতে খুব সহজে রসুনের খোসা ছাড়ানো যাবে।

সূত্র: বাজফিড

পড়ার টেবিলের অস্থিরতা, দোষ কি শুধু শিশুর

সকালের ১০ অভ্যাসে ঝরাবে মেদ

মস্তিষ্কে বন্ধুত্বের চেয়ে শত্রুতা বেশি জায়গা নেয় কেন

মঞ্চে উঠলেই নার্ভাস? জেনে নিন আত্মবিশ্বাস বাড়ানোর কিছু কৌশল

কেন আমরা ক্রিঞ্জ কনটেন্টে আসক্ত

ফ্লু থেকে সেরে ওঠার পর ঘর জীবাণুমুক্ত করার উপায়

কেন ঘুমের মধ্যে চেপে ধরে নিশি ভূত!

রেশন কার্ড আর ৭ ঐতিহাসিক আইকনিক বিয়ের পোশাকের গল্প

দুই বছর বয়সী শিশুর সঙ্গে কোন ধরনের আচরণ করবেন ও করবেন না

সারা দিন ত্বক মসৃণ ও কোমল রাখবেন যেভাবে