হোম > জীবনধারা > জেনে নিন

সারা দিন ত্বক মসৃণ ও কোমল রাখবেন যেভাবে

ফিচার ডেস্ক

হিউমেক্ট্যান্ট ত্বকের উপরিভাগ মসৃণ ও টান টান রাখতে সাহায্য করে। ছবি: পেক্সেলস

সারা দিন নরম ও কোমল ত্বক পেতে কার না মন চায় বলুন তো? কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, সকালে ময়শ্চারাইজার ব্যবহার করে বের হওয়ার পর দুপুরের খাবারের আগেই ত্বক টানটান ও শুষ্ক হয়ে উঠছে? অফিসে এসির বাতাস, ঘরের ভেতরের গরম এবং সঠিক পরিচর্যার অভাবে পুরো ২৪ ঘণ্টা ত্বক কোমল ও এর আর্দ্রতা অটুট রাখা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু সঠিক রুটিন মেনে চললে এবং সঠিক উপাদান দিয়ে ত্বকচর্চা করলে সারা দিনই ত্বকের আর্দ্রতা অটুট থাকবে।

যেভাবে ত্বকের আর্দ্রতা অটুট রাখবেন

মুখ পরিষ্কার করার ঠিক পরেই সামান্য ভেজা ত্বকে হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লিসারিনের মতো হিউমেক্ট্যান্ট দিয়ে ত্বক হাইড্রেট করুন।

সেরামাইড, ফ্যাটি অ্যাসিড এবং স্কোয়ালেনের মতো ত্বকের সুরক্ষা স্তর ভালো রাখার মতো উপকরণ দিয়ে ত্বকে প্রলেপ দিন।

সবশেষে, ত্বকের ওপর একটি ঘন ক্রিম বা পেট্রোলিয়াম জেলির প্রলেপ দিয়ে আর্দ্রতা আটকে দিন, যাতে ত্বক থেকে পানি বাষ্পীভূত হতে না পারে।

ত্বকের ময়শ্চার লক বা আর্দ্রতা অটুট রাখা বলতে যা বোঝায়

ত্বকের আর্দ্রতা অটুট থাকা বলতে ঘণ্টার পর ঘণ্টা পার হওয়ার পরও ত্বক মসৃণ থাকা বোঝায়। এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ।

হাইড্রেশন: ত্বকের ওপরের স্তরে পানির পরিমাণ।

ময়শ্চারাইজেশন: ত্বকের সুরক্ষা স্তর সুরক্ষিত রাখা, যাতে পানি বেরিয়ে যেতে না পারে।

যখন ত্বকের বাইরের স্তর অর্থাৎ সুরক্ষা স্তরটি ক্ষতিগ্রস্ত হয়, তখন ট্রান্সএপিডার্মাল ওয়াটার লস নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে পানি আরও সহজে বেরিয়ে যায়। তখনই ত্বক টান টান অনুভূত হয়, নিস্তেজ দেখায়, খসখসে হয়ে যায় বা সংবেদনশীল হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বা সংবেদনশীল ত্বকের জন্য, আর্দ্রতা ধরে রাখা মানে আরও বেশি পণ্য ব্যবহার করা নয়। এর উদ্দেশ্য হলো, পানির অপচয় কমানো এবং ত্বকের সুরক্ষা স্তর ঠিক রাখা, যাতে ত্বক দিন থেকে রাত পর্যন্ত আর্দ্রতা অটুট রাখতে পারে।

যে কারণে ত্বক দ্রুত আর্দ্রতা হারায়

ময়শ্চারাইজার ব্যবহারের কয়েক ঘণ্টা পর যদি আপনার ত্বক আবার শুকনো মনে হয়, তবে এর কারণ ত্বকের পানি বাষ্প হয়ে উড়ে গেছে এবং সুরক্ষা স্তরের ওপর চাপ রয়েছে। দীর্ঘ সময় এসিতে থাকলে কিংবা শুষ্ক আবহাওয়ায় অবস্থান করলে ত্বক থকে পানি শুকিয়ে যায়। অনেকে গরম পানিতে গোসল করেন। এই পানি যদি একটু বেশি গরম হয় তাহলে ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে এবং ত্বকের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া অতিরিক্ত এক্সফোলিয়েশন, বারবার মুখ ক্লিনজার দিয়ে ধোয়া এবং ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার ব্যবহার না করা ত্বকের আর্দ্রতা হারানোর অন্যতম কারণ।

২৪ ঘণ্টা ত্বকের আর্দ্রতা অটুট রাখতে যা করবেন

হিউমেক্ট্যান্ট, ইমোলিয়েন্ট ও অক্লুসিভ সঠিকভাবে ত্বকে স্তরে স্তরে ব্যবহার করতে পারলে ত্বকের ময়শ্চার লক করা সম্ভব হবে।

হিউমেক্ট্যান্ট: ত্বকের গভীরে পানি শুষে নিতে সহায়তা করে এবং ত্বকের উপরিভাগ মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে। হায়ালুরোনিক অ্যাসিড, অ্যালোভেরা জেল বা গ্লিসারিনের মতো হিউমেক্ট্যান্ট সামান্য ভেজা ত্বকে ব্যবহার করলে ভালো কাজ করে।

ইমোলিয়েন্ট: ত্বক নরম করে এবং এর সুরক্ষা স্তর শক্তিশালী করে। ইমোলিয়েন্ট ত্বকের রুক্ষতা কমায়। সেরামাইড, স্কোয়ালেন ও ত্বকের জন্য উপযুক্ত পুষ্টিকর তেল ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে।

অক্লুসিভ: সবশেষে ত্বকে এই প্রলেপ দিতে হবে। এতে করে ত্বকের পানি বাষ্পীভূত হতে পারে না। অক্লুসিভ ত্বকের ওপর একটি সুরক্ষা স্তর তৈরি করে। মৌ মোম, শিয়া বাটার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ত্বকের ময়শ্চার পুরোপুরি লক হয়ে যাবে।

এভাবে যত্ন নিলে ত্বক পানিশূন্য হবে না এবং মসৃণ থাকবে। তবে ত্বকে যেকোনো পণ্য ব্যবহারের আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সূত্র: স্কিন আইসল্যান্ড

বিউটি বার্ন আউট; রূপচর্চা করাই যখন চাপের হয়ে ওঠে

চিয়া সিডের পর এবার ঈষদুষ্ণ পানিতে ঘি মিশিয়ে পান করছেন অনেকে, কী উপকার তাতে জেনে নিন

রুপালি পর্দায় নিউইয়র্ক, নেপথ্যে যুক্তরাজ্য: স্পাইডার-ম্যানের নতুন অভিযানের পেছনের গল্প

বৃষ্টির দিনে বিছানার স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে

ট্রেন্ডে আছে ‘ফ্রিজস্কেপিং’, যেভাবে সাজিয়ে তুলতে পারেন আপনার ফ্রিজ

দীর্ঘদিনের আর্থিক সংকট ক্ষয় করে স্মৃতিশক্তি

রাতের রুটিন যেভাবে বাড়ায় ঘুমের মান, কমায় ডিমেনশিয়া ও আলঝেইমারের ঝুঁকি

বয়স বিশ হলেই কি বদলে যায় বন্ধুত্বের ধরন, জেনে নিন বিশেষজ্ঞ কী বলছেন

টিকটকের মর্নিং শেড ট্রেন্ড কেন বিপজ্জনক

মানুষ কেন ঘুমের ঘোরে কথা বলে